বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ফিশিং ট্রলারসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করে।
২৯ জেলে আটক
ভোলা জেলার উপজেলা সদরে আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস এবং নৌ পুলিশের পৃথক অভিযানে মেঘনা ও তেঁতুলীয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এদের আটক করা হয়